শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্ধবীকে ‘ধর্ষণ করে ভিডিও ধারণ’, রিমান্ডে রাবি ছাত্র

অনলাইন রিপোর্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগের মামলায় বিশ্ববিদ্যালয়টির এক ছাত্র ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার মামলার মূল আসামি মাহফুজুর রহমান সারদকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মাহফুজুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

গ্রেপ্তার অন্য চারজন হলেন-রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র রাফসান, নগরীর কাজলা এলাকার প্লাবন তালুকদার, জীবন ও জয়।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, গত ২৭ জানুয়ারি ভুক্তভোগী ছাত্রী তার বাবা-মাসহ থানায় এসে ছয়জনকে আসামি করে ধর্ষণ ও ব্লাকমেইলের অভিযোগে মামলা করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে মূল আসামি মাহফুজুর রহমান সারদ, তার সহযোগী প্লাবন তালুকদার ও রাফসানকে গ্রেপ্তার করা হয়। সেসময় তাদের কাছ থেকে ধর্ষণের ভিডিও ধারণ করা মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ।

ওসি আরও জানান, গতকাল রোববার জীবন ও জয় নামের অপর দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে-৫ শুনানি শেষে বিচারক সেলিম রেজা আসামি মাহফুজুর রহমান সারদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বেড়াতে যাওয়ার কথা বলে রাবির ওই ছাত্রীকে ক্যাম্পাস সংলগ্ন কাজলা সাকোপাড়া এলাকায় মাহফুজুর রহমান সারদ তার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। পূর্বপরিকল্পিতভাবে তার পাঁচ সহযোগীকে দিয়ে ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে ওই ছাত্রী বিষয়টি সম্মানের ভয়ে চেপে যায়। কিন্তু পরে ওই ভিডিও দেখিয়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। অন্যথায় ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন মাহফুজুর রহমান সারদ। পরে বিষয়টি ওই ছাত্রী তার বাবা-মাকে জানালে তারা মামলা করেন।

সূত্র: আমাদের সময়

  • সর্বশেষ