শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপি রতনকে দুদকে তলব

সুজিৎ নন্দী: সুনামগঞ্জ-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন আলোচিত ঠিকাদার জি কে শামীমের সঙ্গে সম্পর্ক, অবৈধ জুয়া ও ক্যাসিনো কারবার, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকে তলব করেছে। ১৮ ফেব্রুয়ারি দুদক প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে। সোমবার একটি তলবি নোটিশ পাঠানো হয়।

দুদকের এক কর্মকর্তা জানান, গত বছরের অক্টোবরে সংসদ সদস্য রতনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে ২৪ অক্টোবর তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। নোটিশ পাঠান পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) সৈয়দ ইকবাল হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়