শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১০ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনায়েত উল্লাহর অবৈধ সম্পদের খোঁজে দুদক

সুজিৎ নন্দী: ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহর জ্ঞাত আয় বহির্ভূত ও অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার দুদক সূত্রে বিষয়টি জানা গেছে।

দুদক বলছে, ২৯ জানুয়ারি এনায়েত উল্লাহ ও তার পরিবারের ব্যক্তিগত গাড়ির তথ্য জানতে চেয়ে দুদকের উপ-পরিচালক একটি চিঠি পাঠানো হয়েছে ফেনী বিআরটিএতে।

চিঠিতে বলা হয়েছে, খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে রাজধানীর আশপাশে বিভিন্ন রুটে চলাচলকারী ১৫ হাজার বাস থেকে দৈনিক ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়সহ নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানের স্বার্থে তার পরিবারের ব্যক্তিগত গাড়ির তথ্য জানতে চায় কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়