শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুয়েত পার্লামেন্টে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার কপি ছিঁড়ে ডাস্টবিনে ফেললেন স্পিকার (ভিডিও)

মশিউর অর্ণব: শনিবার তিনি আরব দেশগুলোর সংসদীয় ইউনিয়নের জরুরি বৈঠকে সবার সামনে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পার্সটুডে

কুয়েত পার্লামেন্টের স্পিকার মারজুক আল ঘানিম বলেন, ‘আমেরিকা টাকার বিনিময়ে আমাদের পবিত্র ভূমি নিয়ে নিতে চায়, আমরা প্রস্তাব করছি আমরা আপনাদের চেয়ে কয়েক গুণ বেশি টাকা দেব, কিন্তু শর্ত হলো আমাদের পবিত্র ভূমি থেকে আপনাদের সরে যেতে হবে।’

এ কথা বলতে বলতে তিনি ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা বা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ এর একটি কপি ছিঁড়ে তার আসনের পাশে থাকা ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন। এ সময় তিনি বলেন, ‘মার্কিন পরিকল্পনার উপযুক্ত স্থান হচ্ছে এই ডাস্টবিন।’

অপরদিকে আরব পার্লামেন্টারি ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে এই ডিল অব দ্যা সেঞ্চুরি প্রত্যাখ্যান করে বলেছে, সব মুসলিম দেশের উচিৎ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করা এবং দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মতো হঠকারি তৎপরতা থেকে বিরত থাকা।

 

https://preview.presstv.com/ptv/SiteVideo/20200208/kuwait.mp4

  • সর্বশেষ
  • জনপ্রিয়