শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হান্নান-বেলিম জুটিকে ছাড়িয়ে ইতিহাস গড়লো তামিম-সাইফ জুটি

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের মাটিতে ধুঁকতে থাকা বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসেও আকড়ে ধরতে পারলোনা ওপেনিং জুটি তামিম-সাইফ। তবে ইতিহাস গড়েছেন ঠিকই। এ দুই ওপেনার ৩৯ রানের জুটি গড়ে ছাড়িয়ে গেছেন হান্নান সরকার এবং জাভেদ ওমর বেলিমের ২৮ রানের জুটিকে।

মুলতানে ২০০৩ টেস্ট খেলতে নেমে এই রান করেন হান্নান-বেলিম। এবার ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে গিয়ে রেকর্ডটি নতুন করে লিখলেন তামিম এবং সাইফ।

অবশ্য পাকিস্তানের মাটিতে সর্বোচ্চ উদ্বোধনী রানের জুটি গড়লেও নাজুক অবস্থায় রয়েছে বাংলাদেশ। আজহার আলীদের বিপক্ষে প্রথম ইনিংসে টস হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ২৩৩ রানে অলআউট হয় তারা।

জবাবে খেলতে নেমে শান মাসুদ এবং বাবর আজমের জোড়া সেঞ্চুরিতে ৪৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান। ফলে ২১২ রানের লিড পায় সফরকারীরা। এরপর তামিম এবং সাইফের ব্যাটে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো করে বাংলাদেশ।

কিন্তু ৩৯ রানের মাথায় সাইফকে বোল্ড করে এই জুটি ভাঙেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। ৫৩ রানের সময় ইয়াসির শাহর বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তামিম প্রথম ইনিংসে ৩ রানে আউট হওয়া এই ওপেনার এবার আউট হন ৩৪ রান করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়