শিরোনাম
◈ ওয়াশিংটনে হুমকি, ঢাকায় মব: কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক ◈ পূর্ণ চন্দ্রগ্রহণ থেকে গ্রহের যুগলবন্দী—মার্চে আকাশে ৯ বিস্ময় ◈ নামজারি ও খতিয়ানসহ সব ভূমি সেবার ফি প্রকাশ্যে টাঙাতে হবে, জেনে নিন কোন সেবায় কত ফি ◈ মাথাপিছু আয় ও অর্থনীতির আকার—দুই সূচকেই অগ্রগতি ◈ নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ডিএমপির দায়িত্বে সরওয়ার  ◈ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও একাধিক পদে রদবদল ◈ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে অবশেষে প্রার্থী ঘোষণা, কে তিনি ◈ ‌সাউথ জোন‌কে হা‌রি‌য়ে বি‌সিএ‌লের ফাইনালের প‌থে নর্থ জোন ◈ বাজার নিয়ন্ত্রণে গতানুগতিক পথ নয়, সৃজনশীল কৌশলের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন দিল বাংলাদেশ

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালোবাসা দিবসে আসছে ঈশিতা-নিশোর ‘কেন’

আবু সুফিয়ান রতন : একটি নাটকে অভিনয় করলেন অভিনেত্রী ঈশিতা। নাটকের নাম ‘কেন’। এ নাটকে ঈশিতা জুটি বেঁধেছেন আফরান নিশোর সঙ্গে। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় প্রেম-ভালোবাসার রোমান্টিক গল্পে অনেকদিন পর নিশোর সঙ্গে দেখা যাবে এই অভিনেত্রীকে।

ঈশিতা বলেন, ‘আমি তো এখন নিয়মিত নাটক করি না। গল্প পছন্দ হলে দুয়েকটা নাটকে কাজ করার চেষ্টা করি। এই নাটকের গল্পটা আমার বেশ পছন্দ হয়েছে। খুব সুন্দর রোমান্টিক একটা গল্প, যেখানে আমার বিপরীতে রয়েছে নিশো। কাজটা করে আমার ভালো লেগেছে। আশা করি দর্শকরা এটি উপভোগ করবেন।’

ঈশিতা-নিশো ছাড়াও এই গল্পে রয়েছে আরেকটি জুটি তৌসিফ মাহবুব ও মেহজাবীন চৌধুরী। আসছে ভালোবাসা দিবস উপলক্ষ্যে নাটকটি প্রচার করা হবে গানচিলের ইউটিউব চ্যানেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়