শিরোনাম
◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের মানুষকে আমরা নাগরিক হিসাবে মনে করি হিন্দু-মুসলমান বলে বৈষম্য তৈরি করি না, বললেন হাসানুল হক ইনু

মিনহাজুল আবেদীন : শনিবার ডিবিসি টিভির ‘ভারত কেন সিমান্ত চুক্তি মানছেনা’ টকশো অনুষ্ঠানে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দিল্লীতে যারা পররাষ্ট্র নীতি তৈরী করেছে তারা বুঝতে পারছে না ৭১এর পর থেকে এটি ইস্ট পাকিস্তান নয় এটা বাংলাদেশ। যার কারণে সীমান্তে মানুষ হত্যা বন্ধে জিরো টলারেন্স চুক্তি করা হলেও সেটি তারা মানছে না। প্রতিনিয়ত তারা মানুষ হত্যা করছে, ধর্মের নামে বিভিন্ন হত্যাযজ্ঞ চালাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা এবং উন্নয়নের জন্য শান্তি দরকার প্রতিবেশিদেশ এবং বিশ্বের সঙ্গে, তবে প্রতিবেশিদের নিরাপত্তার প্রতি বেশি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশিদ বলেন, ভারতের চেইন অব কমান্ডের দুর্বলতার কারণে সীমান্তে প্রতিনিয়ত মানুষ গুলি বিদ্ধ হয়ে মারা যাচ্ছে। তবে আমাদের দ্রুত এর প্রতিকার করা দরকার।

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসকে তারা ক্ষয় করতে চাচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি মুসলিমদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার কথা বলছে। তারা তাদের ইচ্ছা মতো বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করছে। আসলে তারা বাংলাদেশের উপর তাদের শক্তির প্রভাব খাটাচ্ছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ