শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:১৮ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাটরিনার সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন ভিকি

জেবা আফরোজ : চলছে প্রেমের মৌসুম। আর জোরালো প্রেমের হাওয়া বইছে বলিউডেও। তাই ভ্যালেনটাইনস ডে’র আগেই এলো এক জোড়া শুভ সংবাদ। এক. রণবীর কাপুর-আলিয়া ভাটের বিয়ে হবে এ বছরের ডিসেম্বরে। দুই. ক্যাটরিনার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ভিকি কৌশল। কালার্স লাইফ ২৪

ক্যাটরিনা কাইফের সঙ্গে ঠিক কী সম্পর্ক তার? বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে সেই রহস্য ফাঁস করলেন ‘উরি’খ্যাত অভিনেতা। ভিকি বলেন, দারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে। খুব ভালো সময় এসেছে জীবনে। ভরা বসন্তে ভিকি-ক্যাটের জীবনে বইছে প্রেমের স্বর্গীয় হাওয়া।
‘ব্যক্তিগত’ শব্দটাই তাহলে অভিধান থেকে উঠে যাবে।

তিনি মনে করেন না, কার সঙ্গে কোথায় যাবেন তাই নিয়ে কাউকে জানানোর বা কৈফিয়ত দেয়ার কিছু আছে। কী বলবেন, কতটা বলবেন, জানেন তিনি। তাই খামোখা মিথ্যে বা রং চড়িয়ে কথা বলতে চান না।

তিনি বলেন, প্রেম দরকার জীবনে। প্রেম এলে তার হাত ধরে আরও অনেক কিছুই আসে। কারণ, প্রেম-ভালোবাসা ইতিবাচক অনুভূতি। মন ভালো থাকলে, মনের মতো সঙ্গী পাশে থাকলে হাজার সমস্যার সমাধান হয়ে যায় সহজেই।

আপাতত ভিকি ব্যস্ত তার আগামী সিনেমা ‘ভূত: দ্য হন্টেড শিপ’র প্রচার নিয়ে। হরর সিনেমাটির টিজার, ট্রেলার দেখেই ইতোমধ্যে ভয়ের আবহ অনুভব করেছেন তার ভক্তরা। সিনেমাটি ২১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়