শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০১ সকাল
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ ১২ জন ভারতীয় জেলেকে আটক করেছে কোস্ট গার্ড

আলআমিন ভূঁইয়া : বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতীয় ফিসিং ট্রলার এফবি সুদ্বীপসহ ১২ জন ভারতীয় জেলেকে আটক বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলা কর্তৃক গভীর সমুদ্রে টহলরত অবস্থায় তাদের আটক করে।

এসময়, অভিযান চলাকালে কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী ট্রলারটি দ্রুত গতিতে ভারতীয় জলসীমায় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কোস্ট গার্ড জাহাজ পিছু ধাওয়া করে ১২ জন জেলেসহ ট্রলারটি আটক করতে সক্ষম হয়।

আটককৃত ট্রলার ও ১২ জন জেলেকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানায় কোস্টগার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়