শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ বছর পর আলেপ্পোর কৌশলগত অঞ্চলকে জঙ্গি দখলমুক্ত করলো সিরিয়ার সেনাবাহিনী

মশিউর অর্ণব: জঙ্গিদের সঙ্গে তুমুল সংঘর্ষের পর শুক্রবার আলেপ্পো প্রদেশের দক্ষিণের আল হুমায়রা অঞ্চলটি পুনরুদ্ধার করে সিরিয় সেনাবাহিনী। হুমায়রা অঞ্চলটি ২০১৬ সাল থেকে উগ্র জঙ্গিদের নিয়ন্ত্রণে ছিলো। এছাড়াও, সিরিয়ার সেনাবাহিনী একই দিনে আরেক জঙ্গিগোষ্ঠী জাবহাত ফাতাহ আশ-শামের (সাবেক নুসরা ফ্রন্ট) কাছ থেকে জিতান ও বারনাহ গ্রাম দখলমুক্ত করেছে। ঐ ঘটনায়ও ফাতাহ আশ-শামের জঙ্গিদের সঙ্গে সিরিয় সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ হয়। পার্সটুডে

আলেপ্পো প্রদেশের বিভিন্ন স্থানে বিগত কয়েকদিন ধরেই জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ২৫ জানুয়ারি জাতিসংঘকে চিঠি লিখে জানায়, ইদলিব ও আলেপ্পো থেকে জঙ্গিগোষ্ঠী গুলো সম্পূর্ণরুপে নির্মূল না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে সেনা অভিযান অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়