শিরোনাম
◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত ◈ দুবলারচরে শতকোটি টাকার শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের যত অভিযোগ

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৭ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের কেরালায় পানির কল খুললেই আসছে মদ-বিয়ার

মাজহারুল ইসলাম : এমনটি ঘটছে থ্রিসুর জেলার চালাকুডির এলাকার সলোমন অ্যাভিনিউয়ের পাশের একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটগুলোতে। একটি ভবনের পানির ট্যাপ খুললেই।

স্থানীয় প্রশাসন জানায়, ৬ বছর আগে ওই ভবনের পাশে একটি মদের দোকান ছিলো যা পরে আইনি জটিলতায় সেটি বন্ধ হয়ে যায়। এরই মধ্যে রোববার দুপুরে শুল্ক দপ্তরের কর্মকর্তারা বন্ধ ওই মদের দোকানে অভিযান চালায়। এ সময় দোকানটি থেকে ৬ হাজার লিটারের বেশি বিয়ার, ব্র্যান্ডি, রাম মদ উদ্ধার করা হয়। বিপুল পরিমাণ সেই মদ নষ্ট করতে শুল্ক কর্মকর্তারা অ্যাপার্টমেন্ট ভবন ও পানশালার মাঝামাঝি একটি স্থানে বড় গর্ত খুঁড়ে সেখানে ঢালেন। কিন্তু সেই মদ চুঁইয়ে চুঁইয়ে মিশে যায় অ্যাপার্টমেন্ট ভবনের পানির ট্যাংকে। যেহেতু ট্যাংকটির পানি পাম্প করে ফ্ল্যাটগুলোয় সরবরাহ করা হয়, সে কারণে সোমবার সকাল থেকে ওই ফ্ল্যাটগুলোর পানির ট্যাপ খুললেই মদ মিশ্রিত পানি বেরিয়ে আসছে।

এই ঘটনায়, ওই ভবনটির ১৮টি পরিবার ব্যাপক বিড়ম্বনার মুখে পড়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে ভবনটির বাসিন্দাদের জন্য বিকল্প পানি সরবরাহের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। যদিও এ বিষয়ে শুল্ক কর্মকর্তারা কোনও মন্তব্য না করেনি। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে।

  • সর্বশেষ