শিরোনাম
◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা ◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর কদমতলীর ডিএনডি খালে ৫ দিন পর মিললো শিশু তোয়ামনির লাশ

মাসুদ আলম: বৃহস্পতিবার দুপুর দেড়টায় ঘটনাস্থল থেকে ১শ গজ দূরে খালের পানির নিচে জমা আবর্জনার স্তুূপ থেকে তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও ছিলো।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, খালে জমা আবর্জনা অনেকটা পরিষ্কার করা হয়েছে গত চারদিনে। বৃহস্পতিবার ডুবুরিরা সেখানে তল্লাশি চালাচ্ছিলেন। দুপুরে তাদের একজনের পায়ে মৃতদেহটি আটকায়।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, গত শনিবার বিকেলে মোহাম্মদনগর বাসার পাশেই খেলার সময় বল আনতে গিয়ে ডুবে যায় তোয়ামনি ওরফে আশামনি। সেদিন থেকেই দুটি ইউনিট শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিলো। কিন্তু প্রচণ্ড নোংরা পানিতে জমে থাকা আবর্জনার কারণে কাজে সমস্যা হচ্ছিলো। পুরো খাল ময়লায় পূর্ণ। মাঝে মাঝে ময়লার স্তর এমন হয়ে রয়েছে যে মনে হবে নিচে পানি নেই। কিন্তু কেউ পা দিলে তলিয়ে যাবে। শিশুটিও ওইভাবে তলিয়ে যায়। ময়লার কারণেই তাকে খুঁজে পেতে এত সময় লাগলো। গত দুইদিন ধরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সম্মিলিত ভাবে উদ্ধার অভিযান চলাচ্ছিলো। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গিয়েছিলো। তোয়ামনি স্থানীয় একটি স্কুলের শিশু শ্রেলিতে পড়তো। তার বাবা এরশাদ হোসেনে মুদির দোকানি।

স্থানীয়রা জানান, গত দেড়যুগে খালটির কোনো সংস্কার হয়নি। খালটিতে ময়লার স্তুপ পড়েছে। দুর্গন্ধ ও ময়লাযুক্ত পানির কারণে ওই এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এলাকাটি বর্তমানে সিটি করপোরেশনের আওতাভুক্ত। আগে ছিলো শ্যামপুর ইউনিয়ন। এদিকে শিশুটির লাশ উদ্ধারের পর শতশত মানুষের ঢল নামে। কান্নায় ভেঙ্গে পড়েন শিশুটির বাবা, মা ও আত্মীয় স্বজনরা। তাদের শান্তনা দেয়ার চেষ্টা করলেও কান্না থামছেনা। লাশ গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে দাফন করা হবে।

  • সর্বশেষ