শিরোনাম
◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল!

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ বছর পরে ফিরছেন মল্লিকা

নিউজ ডেস্ক : বলিউডে মল্লিকা শেরাওয়াতকে বলা হয় বিতর্কের রানী। এই ইন্ডাস্ট্রির সিরিয়াল কিসার নারী হিসেবেও পরিচিত সে। নিজের দ্বিতীয় সিনেমা ‘খোয়াইশ’ এ ১৭টি চুম্বন দৃশ্যে অভিনয় করেছিলেন। এরপর অনেক ছবিতে অভিনয় করেছেন ও বিতর্কিত হয়েছেন তিনি। শুধু অভিনয় করেই নয়, নানা কাণ্ড ঘটিয়ে কিংবা কোনো বিষয়ে মন্তব্য করেও সমালোচিত হয়েছেন। জাগো নিউজ

না, আর সমালোচনা মন্তব্য নয়। নতুন খবর হলো ১০ বছর বিরতির পর আবরাও তামিল সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মল্লিকা শেরাওয়াত। সিনেমাটির নাম ‘পামবাত্তাম’। পরিচালনা করবেন ভাদিভুদাইয়ান। হরর-কমেডি ঘরনার এই ছবিতে রাণীর চরিত্রে অভিনয় করবেন মল্লিকা। এই ছবিতে অভিনয়ের জন্য নাকি বেশ বড় অংকের পারিশ্রমীকও নিচ্ছেন এই অভিনেত্রী।

ছবিটি নির্মিত হবে তামিল, তেলুগু, হিন্দি, মালায়লম, কন্নড় ভাষায়। তবে এখনো সিনেমাটির নায়ক নায়িকার নাম ঘোষণা করেননি প্রযোজক। এই ছবির সংগীত পরিচালক হিসেবে কাজ করবেন জনপ্রিয় সুরকার অমরীশ, কোরিওগ্রাফি করছেন সুরেশ আর সম্পাদনায় হরিশ। ছবিটির প্রয়োজক পাজানিভেল।

দক্ষিণী ছবিতেও মল্লিকা আগেও অভিনয় করেছেন। কমল হাসানের ‘দশবাতরম’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করলেও, তা দর্শকদের বেশ মনে রেখেছে আজও। পরে সিম্বুর সঙ্গে মল্লিকার ‘কালাসালা’ লোকগীতিও সুপারহিট। দক্ষিণের সঙ্গীতপ্রেমীদের কাছে আজও বড় ভালো লাগার গান এটি। অনুলিখন : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়