শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় ট্রাকের চাপায় শিশু নিহত

আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বালু বোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে আহম্মেদ মনি(১২)নামের একশিশু নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা মামা পলাশ সরকার(২০)গুরুত্বর ভাবে আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বগুড়া নামুজা সড়কের চৌমহুনী নামক স্থানে। নিহত মনি, নামুজা নাথপাড়া গ্রামের নিত্য সরকারের ছেলে এবং তার মামা আহত পলাশ শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ সাহাপাড়ার নেপাল সরকারের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বেলা পোনে ১২ টার দিকে নিহত মনি তার মামা আহত পলাশ এর সাথে নিয়ে নানা বাড়িতে যাওয়ার জন্য চৌমহুনী বাজারে সড়ক পারাপার হচ্ছিল। এ সময় বেপরোয়া গতিশীল একটি বালু বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মনি নিহত হয়।

স্থানীয় লোকজন আহত পলাশকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়