শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপনে জামিন পেলো চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী এহতেশামুল হক ভোলা

নিউজ ডেস্ক : সবার অজান্তেই নিরবে কারাগার থেকে বের হয়ে গেলেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এহতেশামুল হক ভোলা। তার জামিন থেকে কারামুক্তি সবকিছু হলো গোপনে। চট্রগাম প্রতিদিন

ভোলার বিরুদ্ধে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলা, চট্টগ্রাম নার্সিং কলেজের সিনিয়র শিক্ষিকা অঞ্জলী রানী দেবী হত্যা মামলাসহ দেড় ডজন মামলা রয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরের প্রথম দিকে পর্যায়ক্রমে সব মামলায় জামিন আদেশ পেলেও নিরাপত্তার কথা ভেবে কিছুদিন পর গত ২৯ ডিসেম্বর গোপনে কারাগার থেকে বের হন ভোলা। সোমবার (৩ ফেব্রুয়ারি) তাকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে দেখেছেন বলে নিশ্চিত করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

এহতেশামুল হক ভোলার কারামুক্তির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন বলেন, সব মামলার জামিনের কাগজপত্র হাতে আসার পর ২৯ ডিসেম্বর এহতেশামুল হক ভোলা কারাগার থেকে ছাড়া পান।

পুলিশ সূত্রে বলে, নগরীর বাকলিয়া এলাকার ত্রাস হিসেবে পরিচিত এহতেশামুল হক ভোলার নিজস্ব সন্ত্রাসী বাহিনী আছে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১৮টি মামলা রয়েছে।

চট্টগ্রাম নার্সিং কলেজের জ্যেষ্ঠ শিক্ষিকা অঞ্জলী রানী দেবীকে ২০১৫ সালের ১০ জানুয়ারি নগরের চকবাজার তেলিপট্টি এলাকায় নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয়। পরের বছর ৫ জুন নগরীর ও আর নিজাম সড়কে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু।

হত্যাকাণ্ডের ২৩ দিনের মাথায় মো. মনির নামের এক সহযোগীসহ ভোলাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের তদন্তে উঠে আসে ভোলাই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন। অনুলিখন : জেবা আফরোজ

  • সর্বশেষ