শিরোনাম
◈ বছরে ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয়, ঈদের আগে দুই জেলায় মিলবে ফ্যামিলি কার্ড ◈ জাতীয় পার্টি দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ইংল‌্যা‌ন্ডের কা‌ছে ৫১ রা‌নে হার‌লো শ্রীলঙ্কা ◈ রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ ◈ হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান ◈ কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন ◈ জাপানমুখী কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, আসছে ৭ দিনের কর্মপরিকল্পনা ◈ পে-স্কেলের দাবি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার দাবি ◈ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার সিদ্ধান্ত ◈ আরও ৭১৩ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ের গেটে আবারও গুলিবর্ষণ

সালেহ্ বিপ্লব : ছাত্ররা বলেছে, গতরাতে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি স্কুটি চড়ে এসে বিশ্ববিদ্যালয়ের ৫ নম্বর গেটের সামনে গুলি চালায়। তাদের একজনের গায়ে লাল জ্যাকেট ছিলো।  এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। এনডিটিভি, এএনআই, কলকাতা২৪

দিল্লিতে সিএএবিরোধী আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে। আন্দোলনকারীদের ওপরে আঘাতও আসছে বারবার। গত চারদিনে এই নিয়ে তিনবার বন্দুক হামলা চালানো হলো সিএএবিরোধী আন্দোলনকারীদের ওপরে। অব্যাহত এই সন্ত্রাসী ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন আন্দোলনকারীরা।

এর আগে বৃহস্পতিবার রামভক্ত গোপাল নামে এক কিশোর পুলিশের সামনেই নাটকীয় কায়দায় জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে গুলি চালায়। সেদিন আহত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র শাদাব।

এরপর গেলো শনিবার শাহিনবাগের কাছে জশোলা রেড লাইটের কাছে শূন্যে গুলি চালায় এক যুবক। ভিডিওতে দেখা যায়, ওই যুবক বলছে, এই দেশ কারও হিসেবে চলবে না। শুধু হিন্দুদেরই চলবে।

অবশ্য গতকাল রাতের গুলিবর্ষণের ঘটনার আগেই পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে নির্বাচন কমিশন। অপসারণ করা হয়েছে সাউথ-ইস্ট দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার চিন্ময় বিশওয়ালকে।

জামিয়ার গেইটে গুলিবর্ষণের পর পরই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় ওই এলাকায়। দুস্কৃতিকারিদের ব্যবহৃত বাহন নিয়ে একাধিক তথ্য পাওয়া গেছে। কেউ বলেছেন, তারা স্কুটিতে চেপে এসেছিলো। আবার কেউ কেউ বলছেন, চার চাকার গাড়িতে চড়ে এসেছিলো দুর্বৃত্তরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়