শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটা থাপ্পড়ই বদলে দিল তাপসীর জীবন

মুসফিরাহ হাবীব: ফার্স্ট লুক সামনে এসেছিল বৃহস্পতিবার। শুক্রবারই আগামী ছবি ‘থাপ্পড়’-এর ট্রেলার প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এক সুখী বিবাহিত নারীর জীবন কীভাবে একটি থাপ্পড়ে বদলে যাবে, তারই ঝলক ধরা পড়েছে এ ছবির ট্রেলারে।

আপাত সুখী বিবাহিত জীবনে স্বামীর একটি থাপ্পড়ই হয়ে যায় টার্নিং পয়েন্ট। সে কারণেই ছবির নাম ‘থাপ্পড়’। ‘ব্যাস একটি থাপ্পড়, কিন্তু এটাতো মারতে পারে না”- এই একটি সংলাপ এখন ঝড় তুলেছে বলিউডে। সিনেমার ট্রেইলার দেখেই বোঝা গেছে- অত্যাচারের মাত্রা যেমনই হোক- তা মানতে নারাজ সচেতন নারী- এই বিষয়েই কথা বলতে চাচ্ছেন বা ‘মেসেজ' দিতে চাচ্ছেন এই অভিনেত্রী।

তাপসীর বিভিন্ন সিনেমায় তাকে প্রতিবাদই করতে দেখা গেছে- সে অন্যায়ের রূপ যেমনই হোক। এবারের ছবিটিও তেমনই। অপরদিকে, “ভালোবাসলে জোর খাটানো যায়-শারীরিক ভাবেও’ এমন কথা যখন বলছে শাহিদ কাপুরের ছবি ‘কবীর সিং’- তখন তাপসীর এই নতুন সিনেমাটি ঐ ছবির জন্যও কড়া জবাব বলে মনে করছেন বলিউডের সমালোচকরা।

‘থাপ্পড়’ সিনেমাটির পরিচালক অনুভব সিনহা। ’মুলক’ ছবিতে অনুভবের পরিচালনায় প্রথমবার অভিনয় করেন তাপসী। প্রথমটি ব্যবসা সফল না হলেও - দ্বিতীয়টি দিয়ে ইতিমধ্যেই দর্শকের মন কেড়েছে পরিচালক- শিল্পীজুটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়