শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫২ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আজাদ কাশ্মিরের’ মর্যাদা পরিবর্তনের কোনও পরিকল্পনা করছে না পাকিস্তান

ইয়াসিন আরাফাত : পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের মর্যাদা পরিবর্তন করে দেশটির সঙ্গে একত্রীভূত করা হবে বলে কোনও কোনও প্রচার মাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তা নাকচ করে দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র আইশা ফারুকি জানান, এ ধরণের কোনও প্রস্তাব বিবেচনা করছে না পাকিস্তান সরকার। দেশটির কয়েকটি গণমাধ্যমে প্রচারিত এ সংক্রান্ত খবর প্রচারিত হওয়ার পর এ মন্তব্য করেন আইশা।

জানা যায় গত ডিসেম্বর থেকে পাকিস্তানের কয়েকটি প্রচার মাধ্যমে এ ধরণের জল্পনা-কল্পনা প্রকাশিত হচ্ছে। স্ব-শাসিত আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনিই হয়ত আজাদ কাশ্মিরের শেষ প্রধানমন্ত্রী। মূলত তার সেই মন্তব্যকে ঘিড়েই এধারনার জন্ম হয়।

পাশাপাশি, 'আজাদ জম্মু এবং কাশ্মির ব্যবস্থাপনা গোষ্ঠী'র নাম পরিবর্তন করে 'আজাদ জম্মু এবং কাশ্মির প্রশাসনিক সার্ভিস' রাখা হলে এ ধরণের জল্পনা-কল্পনা আরও জোরদার হয়। 'পাকিস্তান প্রশাসনিক সার্ভিসের' অনুকরণে এ নাম রাখা হয়েছে বলে ধারণার সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়