শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরান ঢাকায় বিএনপির কাউন্সিলর প্রার্থীর কর্মীর ওপর প্রতিপক্ষের হামলা

যুগান্তর : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের ইসলামবাগ এলাকায় শুক্রবার রাত পৌনে ৮টার দিকে বিএনপির কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম বাবুলের কর্মী নাজির হোসেনের ওপর একই ওয়ার্ডের আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বাবুলের ফুফাতো ভাই রুবেল হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এসময় প্রতিপক্ষের হামলায় নাজির পাশের ড্রেনে পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং তার হাত কেটে যায়। এসময় তার দলীয় কর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

বিএনপি প্রার্থী বাবুল বলেন, নাজির হোসেনকে ওয়ার্ডের আইডিয়াল স্কুল ও কলেজ ভোট কেন্দ্রে আমার এজেন্ট করার কথা হয়েছিল।

শুক্রবার রাত ৮টায় ওয়ার্ডের ইসলামবাগে হাজী বাবুল রোডে স্থানীয় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম বাবুলের ফুফাতো ভাই রুবেল তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার যুগান্তরকে বলেন, ইসলাম বাগে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ওই সময় নাজির রাস্তার পাশে ড্রেনে পড়ে হাত কেটে আহত হয়। আমরা বিষয়টি দেখছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়