শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিভৃতে অবসর নিলেন, এখন কোচিংয়ে পুরোপুরি মনোনিবেশ করবেন ডালিয়া

স্পোর্টস ডেস্ক : ২০০৮ সাল থেকে জাতীয় হ্যান্ডবল দলের সদস্য ডালিয়া আক্তার গেলো ডিসেম্বরে এসএ গেমসে খেলতে চেয়েছিলেন। কিন্তু চোট ও ব্যক্তিগত সমস্যার কারণে নেপালে যেতে পারেননি। আর জাতীয় দলে খেলতেও চান না। নিভৃতেই অবসর নিয়ে ফেলেছেন ডালিয়া।

শুধু জাতীয় দল নয়, ঘরোয়া হ্যান্ডবলেও আর বেশি দিন খেলবেন না। আগামী মার্চে বিজেএমসির হয়ে বাংলাদেশ গেমসই খেলোয়াড় হিসেব তার শেষ প্রতিযোগিতা হবে।

তবে কোচিংয়ের সঙ্গে জড়িয়ে থাকবেন ডালিয়া। গত বছর একটি পুরুষ দলের কোচ হয়েও হৈচৈ ফেলে দিয়েছিলেন, বিদেশে কোচিং কোর্সও করেছেন।

অবসর প্রসঙ্গে ডালিয়া বলেছেন, অনেক তো হলো। প্রায় ২৫ বছর হ্যান্ডবল খেলছি। পাশাপাশি কোচিং করাচ্ছি। সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় দলে আর খেলবো না। ঘরোয়া হ্যান্ডবল থেকেও অবসর নেবো। মার্চে বাংলাদেশ গেমসে অংশ নিয়ে খেলোয়াড়ি জীবনের সমাপ্তি টানবো।

শুধু হ্যান্ডবল নয়, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ফুটবল খেলেছেন ডালিয়া। ২০১৪ সালে ফিফার কোচেস কোর্সও করেছেন। কিন্তু হ্যান্ডবলেই গড়েছেন ক্যারিয়ার।

কোচিং নিয়ে তার অনেক স্বপ্ন, ‘জার্মানি ও দক্ষিণ কোরিয়ায় হ্যান্ডবলের আন্তর্জাতিক কোচেস কোর্স করেছি। আমার পরিকল্পনা, অবসরের পর কোচিংয়ের সঙ্গে জড়িত থাকা। ভবিষ্যতে জাতীয় দলের কোচ হতে চাই। সেটা নারী-পুরুষ যে দলেরই হোক।-বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়