শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৯:২৬ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিন জোন্সের দৃষ্টিতে ভ্রমণের জন্য বিশ্বের অন্যতম সেরা দেশ পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান একটি দুর্দান্ত দেশ। এখানে অনেক দর্শণীয় স্থান রয়েছে। ভ্রমণের জন্য বিশ্বের সেরা দেশগুলোর মধ্যে পাকিস্তান একটি। কথাটি বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডিন জোন্স।

সাবেক এ অজি ক্রিকেটার আরও বলেন, পাকিস্তানিদের কাছে ক্রিকেট কতোটা গুরুত্বপূর্ণ সেটা আমি খুব কাছ থেকে দেখেছি। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের পিএসএলটাকে খুব বেশি গুরুত্ব দেয়।

তিনি আরও বলেন, পাকিস্তান সুপার লিগের মাধ্যমে ভালো মানের ক্রিকেটার উঠে আসায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভালো করছে পাকিস্তান। যে কারণে ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে তারা র‌্যাংকিংয়েও শীর্ষে রয়েছে।

অস্ট্রেলিয়ার জার্সিতে ৫২টি টেস্ট আর ১৬৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন জোন্স। ক্যারিয়ারে ১৮টি সেঞ্চুরির সাহায্যে ৯ হাজার ৬৯৯ রান করেছেন। ক্রিকেটকে বিদায় জানিয়ে কোচিং পেশার পর এখন ধারাভাষ্যকার হিসেবে নিজের পরিচিতি দাঁড় করিয়েছেন।

  • সর্বশেষ