শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনের ওপর জনগণ আস্থা হারাচ্ছে, বললেন চেয়ারম্যান জিয়া উদ্দিন বাবলু

মিনহাজুল আবেদীন: নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি একটা মেরুদন্ডহীন মানুষের মতো, কারণ নির্বাচনে এতো দ্বিধাদ্বন্দ্ব ও সংকট কাজ করছে তাদের দায়িত্বহীনতার ফলে। মূলত গণতন্ত্র তার মূল জায়গা এখনও যেতে পারেনি বরং বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যার ফলে নির্বাচন কমিশনের প্রতি মানুষ আস্থা হারিয়েছে এবং আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার (৩১জানুয়ারি) জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ বাবলু ডিবিসি টিভির টকশো অনুষ্ঠানে এসব কথা বলেন।

আহমেদ বাবলু বলেন, যতক্ষণ না মানুষের মধ্যে নির্বাচন কমিশনের ওপর আস্থা ও বিশ্বাস তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত এই অস্থিতিশীল পরিবেশ চলবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশন এবং সরকারে দায়িত্ব হলো, নির্বাচনের পরিবেশ এমনভাবে রাখা, যাতে সবাই অংশ গ্রহণ করতে পারে। তবে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন যাতে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল অব. ফারুক খান বলেন, আমরা চাই নির্বাচন সুষ্ঠু হোক, তবে বিএনপি ঢাকা শহরে সন্ত্রাসী আনছে, নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য। এ ব্যপারে নির্বাচন কমিশনকে আরো সর্তক হয়া দরকার। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়