শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেলফি তুলতে গিয়ে রুয়েট ছাত্রের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে মহিউদ্দীন তাজ নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত মহিউদ্দিন তাজ বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের ১৫ সিরিজের শিক্ষার্থী। তিনি নওগাঁ জেলার পত্মীতলা উপজেলার কয়রা গ্রামের এনামুল হকের ছেলে। নিহত তাজ রুয়েটের শহীদ জিয়াউর রহমান হলের ৪১৮ নম্বর কক্ষে থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সেলফি তুলতে গিয়ে পুকুরে তার মোবাইল পড়ে যায়। তিনি ওই মোবাইল খুঁজতে পুকুরে নেমে ডুবে যান। এ সময় কাছে থাকা আনসার সদস্য ও অন্যান্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল আওয়াল বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীরা আমাকে জানিয়েছেন এক ছাত্র পুকুরে ডুবে গেল উদ্ধার করে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি হাসপাতালে উপস্থিত হন। তার সহপাঠীদের কাছে জেনেছেন সেলফি তুলতে গিয়ে তার মোবাইল পুকুরে পড়ে যায়।

পরে পানিতে নেমে ফোন খুঁজতে গিয়ে ডুবে যায়। মর্মান্তিক এ ঘটনায় রুয়েট শোকের ছায়া নেমে এসেছে বলে জানান ছাত্রকল্যাণ পরিচালক। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়