শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৮:০৩ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে গাড়ির গ্যারেজে আগুন

রাজু চৌধুরী, চট্টগ্রাম: নগরীর হালিশহরে তালতল মোড় এলাকায় একটি গাড়ির গ্যারেজে আগুন লেগে ১৭টি সিএনজিচালিত অটোরিক্সা ও ৩টি মোটর সাইকেল পুড়ে গেছে।

বৃস্পতিবার (৩০ জানুয়ারি) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বন্দর স্টেশনের সিনিয়র অফিসার সৈয়দ মোহাম্মদ মোরশেদ সাংবাদিকদের বলেন, ’হালিশহর তালতলা মোড় এলাকায় গ্যারেজে আগুন লেগে পুড়ে গেছে ১৭ টি সিএনজি (অটোরিকশা) ও ৩ টি মোটরসাইকেল।

বন্দর ফায়ার স্টেশনের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই গ্যারেজে থাকা ১৭টি অটোরিকশা ও ৩টি মোটরসাইকেল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে সূত্রপাত এখনো জানা যায়নি।  তদন্তের পর অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। সম্পাদনা; জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়