শিরোনাম
◈ লিভারপুলের বিরু‌দ্ধে ম‌্যান‌চেস্টার সি‌টির ক‌ষ্টের জয়  ◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত 

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০, ১২:৩৮ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২০, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলে আব্রামের গান শুনে কাঁদলেন অপু বিশ্বাস (ভিডিও)

বিনোদন ডেস্ক : ঢালিউড জগতের সাবেক তারকা দম্পত্তি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। কিছুদিন আগে মা-বাবাকে নিয়ে সুরে সুরে জয় গেয়েছে ‘মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ/ কাম টু মি হোয়েন আই কল ইউ'। এই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।

তবে এবার মাকে নিয়ে গান গাইলো জয়। আর তার গান শু‌নে অ‌নে‌কের চোখই ভারি হয়ে ওঠে। গতকাল বুধবার অপু বিশ্বাসের বাসভবনে সরস্বতী পূজা উপলক্ষে আ‌য়ো‌জিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘ‌টে।

জানা যায়, বুধবার অনুষ্ঠা‌নে কয়েকজন শিল্পী গান পরিবেশন করছিলেন। তা উপভোগ করছিল জয়। একপর্যায়ে নিজে একা একা গাইতে শুরু করে। বিষয়টি টের পান কণ্ঠশিল্পী মম। তারপর মাইক্রোফোন ধরলে জয় গে‌য়ে শোনায় জয়-

‘আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মতো
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মতো
মা যে আমার সবার সেরা
অনন্ত কাল অবিরত।...’

জ‌য়ের ভাঙা ভাঙা ক‌ণ্ঠে গানটি শু‌নে আবেগে কেঁদে ফেলেন অপু বিশ্বাস। এ সময় উপস্থিত অনেকেই ইমোশনাল হয়ে পড়েন। তাৎক্ষণিক তা ভিডিও করেন নায়িকা তমা মির্জা। তিনি ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়