শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে চ্যালেঞ্জে পড়তে পারে বিএনপি, নানা উদ্যোগ ◈ ঈদুল আজহা উপলক্ষে যত টাকায় মিলবে টিসিবির তিন পণ্য! ◈ আ’লীগের পুনর্বাসন নিয়ে কোনো চাপে নতি স্বীকার করবে না সরকার ◈ উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনে ডিজিটাল আইডি চালু করছে ঢাকা দুই সিটি ◈ অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে ◈ ভুয়া সাইবার মামলা ঠেকাতে নতুন আইনে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২০, ০৪:২৩ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২০, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাঙ্গাইলে তিনছাত্রী ধর্ষণ মামলায় আরেক আসামির স্বীকারোক্তি

অলক দাস: টাঙ্গাইলে ঘাটাইলে বনের ভেতর তিন শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় রাসেল নামের এক আসামি রাসেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বুধবার দুপুরে রাসেলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। বিকালে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফারজানা হাসনাত জবানবন্দি রেকর্ড করেন। এনিয়ে গ্রেপ্তার সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

এর আগে মঙ্গলবার তিনজনকে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করলে তাদের মধ্যে দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অন্যজনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

সোমবার ধর্ষণের শিকার তিনজনের এক ছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আসামীদের আটক করে পুলিশ আদালতে প্রেরণ করে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়