শিরোনাম
◈ আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান কঠিন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভা‌লো হ‌লো না দুই বো‌নের প্রত্যাবর্তনটা, হে‌রেই বিদায় ◈ জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফর নয়, দিনক্ষণ চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ কারাবন্দিদের জন্য চালু হচ্ছে ভিডিও কল, সপ্তাহে একবার ১০ মিনিট কথা বলার সুযোগ:আধুনিকায়নে বদলে যাচ্ছে কারা ব্যবস্থা ◈ এবার পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি! ◈ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ বিদেশী শ্রমিক কমাচ্ছে মালয়েশিয়া, অনিশ্চয়তায় বাংলাদেশের শ্রমবাজার! ◈ দখল-দূষণে মরছে ঢাকার খাল, দেড় বছর ধরে বন্ধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ◈ দিলারা জামানের বাড়ি দখলের সত্যতা নেই! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে ◈ কক্সবাজারে ৪ হোটেলে ২৮০ অনলাইন ‘জুয়া-প্রতারণার ল্যাব’!

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১১:৪৬ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ভাইরাস রোধে নজরদারিতে পদ্মা সেতু প্রকল্পের ৩৫ চীনা কর্মী

অনলাইন ডেস্ক : চীনে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়ানোয় পদ্মা সেতু প্রকল্পে কর্মরত দেশটির ৩৫ কর্মীকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনা ভাইরাসের বিস্তারের মধ্যে গত ১৮ই জানুয়ারির পর এসব চীনা কর্মী ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন। ছুটি কাটিয়ে ১৮ই জানুয়ারি থেকে যারা চীন থেকে এসেছে তাদের প্রকল্পের কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে জানিয়ে কাদের বলেন, এ মাসের ১৮ তারিখ থেকে যারা আসছে তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে এবং সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। ৩৫ জনের মতো এসেছে, ১৪ দিন নিয়ম অনুযায়ী তাদেরকে কর্মকাণ্ডের বাইরে রাখা হচ্ছে। আজ বুধবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা জানান। -মানবজমিন

চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর পদ্মা সেতুর নির্মাণ কাজ ব্যাহত হবে কিনা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে এক হাজারের মত চীনা শ্রমিক বা কর্মী কাজ করে। এদের মধ্যে দেড়শ জন শিফটিং ছুটিতে থাকে। এতে আমাদের কর্মকাণ্ড পরিচালনায় বা পদ্মা সেতু নির্মাণ কাজে অসুবিধার সৃষ্টি হবে না। আমাদের কর্মকাণ্ড কোনোভাবে বিঘ্নিত হচ্ছে না।
এর আগেও একশ থেকে দেড়শ জন শিফটিং ছুটিতে যেত, তাতে আমাদের পদ্মা সেতু নির্মাণ কাজে সমস্যা হতো না।

চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ মূল সেতু নির্মাণের কাজ করছে। আর প্রকল্পের নদী শাসনের কাজ করছে চীনের সিনোহাইড্রো করপোরেশন।

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো নভেল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে, চীনের মূল ভূখণ্ডে আক্রান্তের সংখ্যা এক দিনেই বেড়েছে ৩০ শতাংশের বেশি। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, বুধবার নতুন করে আরও প্রায় দেড় হাজার মানুষের দেহে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। কেবল চীনেই আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৭৪ জনে দাঁড়িয়েছে, যা সার্স ভাইরাসে আক্রান্তের সংখ্যার চেয়েও বেশি। আর চীনের মূল ভূখণ্ডের বাইরে আরও ১৭ জায়গায় অন্তত ৭০ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৬৫ জনে। তবে চীনের বাইরে এ ভাইরাসে কারও মৃত্যুর তথ্য এখন পর্যন্ত আসেনি।

  • সর্বশেষ