শিরোনাম
◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:০২ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন : এবি ব্যাংক থেকে পৌনে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে চার শিল্পপতিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করেন। প্রতিষ্ঠানটির উপ-সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ এ তথ্য জানিয়েছেন। মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন প্রতিরোধ আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধি কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়।

মো. হোসাইন শরীফ জানান, মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে ১৯ কোটি ৭৯ লাখ ৬২ হাজার ৮২২ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া দলিল দাখিল করে এবি ব্যাংকের চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ শাখা থেকে ঋণ নিয়ে টাকা আত্মসাৎ করেন।

আসামিরা হলেন, এমইবি গ্রুপ হিসেবে পরিচিত মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল আলম ও তার ছেলে নাহার ট্রেডিং করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়াইব, নুরজাহান গ্রুপের মাররীন ভেজিটেবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির আহাম্মদ ও তার ভাই একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান টিপু সুলতান এবং এবি ব্যাংকের সাবেক এসভিপি ও রিলেশনশিপ ম্যানেজার মো. আশরাফুল আজিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়