শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে কী করবেন?

নিউজ ডেস্ক: গর্ভাবস্থায় মায়েদের প্রচুর যত্নের প্রয়োজন। এ সময় একটু অসাবধনতার কারণে ঘটে যেতে পারে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মায়ের বিশেষ যত্ন না নিলে সময়ের আগে শিশু জন্ম হওয়ার সম্ভাবনা থাকে। এ ছাড়া মা ভুগতে পারেন গ্যাস্টেস্টোনাল ডায়াবেটিসে।
কেন সময়ের আগে শিশু ভূমিষ্ঠ হয়?

গর্ভাবস্থায় প্যানক্রিয়াজ বেশি করে ইনসুলিন তৈরি করতে শুরু করে। কিন্তু সেই ইনসুলিন সুগারের মাত্রা কমাতে পারে না। বাড়তি ইনসুলিন গর্ভস্থ শিশুর শরীরে জমা হতে থাকে মেদের আকারে। এতে শিশুর ওজন বেড়ে যায়। সময়ের আগেই ভূমিষ্ঠ হয় শিশু।
গর্ভাবস্থায় অতিরিক্ত চিনি না খেলেও মায়ের সুগারের মাত্রা বেড়ে যায়। আর প্যানক্রিয়াজে অতিরিক্ত ইনসুলিন তৈরি হওয়ায় ওজনও বেড়ে যায় মা ও গর্ভস্থ শিশুর।

গর্ভাবস্থায় নারীদের শরীরে ব্লাড সুগারের মাত্রার তারতম্য ঘটে। অনেকেরই এই সময় সুগার বেড়ে যায়। তার থেকে বাড়ে ওজন। সম্ভাবনা তৈরি হয় গ্যাস্টেস্টনাল ডায়াবেটিসের। সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হলে গর্ভস্থ সন্তান এ রোগে ভুগতে পারে।
কী করবেন?

১. পুষ্টি বিশেষজ্ঞকে দিয়ে খাদ্যতালিকা তৈরি করে সে অনুযায়ী খাবার খান। যেসব খাবার খেলে সুগার বেড়ে যাবে তা তালিকা থেকে বাদ দিন।

২. কিছু শাকসবজি আছে, যা খেলে ইনসুলিন বাড়ে সেগুলো বেশি করে খান।

৩. মিষ্টি খাবার বা পানীয় খাবেন না।

৪. নিয়মিত ব্যায়াম করুন।

৫. চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ইনসুলিন নিন।

৬. কার্বোহাইড্রেট বা চিনিযুক্ত খাবার খাবেন না।

  • সর্বশেষ