শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১২:৪৭ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা শহর যানজট ও জলাবদ্ধতার জায়গা হিসাবে পরিণত হয়েছে, বললেন ইসরাফিল আলম

মিনহাজুল আবেদীন: ঢাকার শহরে বায়ু দূষণ ভয়াবহ কারণ হয়ে দাঁড়িয়েছে। আধুনিক শহর আর প্রাচীন শহরের মধ্যে কোনো পার্থক্য নেই। খেলাধুলার জায়গা নেই, পানির ওয়াসার টাকার হিসাব নাই, অহরহ নদী ভরাট করা হচ্ছে, ফুটপাতে যেখানে সেখানে দোকান বসানো হচ্ছে, এর কোনো প্রতিকার হয় না। মঙ্গলবার আর টিভিতে সরকার দলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম এ কথা বলেন।

ইসরাফিল আলম বলেন, ক্ষমতা বড় নয়; রাষ্ট্রীয় উন্নয়ন বড়, কিন্তু আমাদের দেশে উন্নয়নটা খুবই নগ্ন, সেজন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং নগর উন্নয়নে সরকারকে আরো সোচ্চার হতে হবে।

আর টিভির অনুষ্ঠানে ডিএনসিসির কর্মকর্তা বি এম এনামুল হক বলেন, ঢাকা শহরে দ্রুত পরিবর্তন আসবে। সেজন্য পূর্বাচলে আবাসন প্রকল্পের বাস্তবায়ন করা দরকার। তবে তুরাগ এবং শীতলক্ষা নদীর জন্য ৩৬ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এদিকে অনুষ্ঠানে বাপার যুগ্ন সম্পাদক ইকবাল হাবিব বলেন, দেশে কোনো উন্নয়ন হচ্ছেনা বরং সিটি কর্রপোরেশন নির্বাচন করে জনগণকে আরো দুর্বল করে দিচ্ছে, সরকারপক্ষ নাটক তৈরি করছে, জনগণকে বাধ্য হয়ে সেটা দেখতে হচ্ছে, কারণ এখানে স্বাধীনভাবে কথা বলার কোনো সুযোগ নাই। তবে ঢাকা শহরকে উন্নতি করতে নগরবাসীর সবাইকে আরো সচেতন হতে হবে।

শেষ পর্যায়ে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ক্ষমতা যারা নিয়ন্ত্রণ করে, তারা ঢাকা শহরকে নিজের শহর মনে করে না। রাজনৈতিক সদিচ্ছার অনেক অভাব রয়েছে, শহরের অর্থায়নে কাঠামোগত কোনো পরিবর্তন হয় না। মেয়ররা কোনও উন্নয়ন করে না। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়