শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাকে মেরে বাচ্চার প্রতি চিতার ভালোবাসায় মুগ্ধ বিশ্ব (ভিডিও)

নিউজ ডেস্ক : মাকে মেরে বাচ্চার – মা বানরটিকে নাগালের মধ্যে পেয়ে ঝাঁপিয়ে পড়লো চিতাবাঘ। অল্পতেই কুপোকাত তুলনামূলক ছোট এবং দুর্বল এই প্রাণীটি। এরপর শিকারকে অবলীলায় তুলে নিলো গাছের ডালে। হঠাৎ বাঘের চোখ আটকে গেলো অদূরে পড়ে থাকা বানরের বাচ্চাটির দিকে। মুহূর্তেই ক্ষুধার যন্ত্রণা ভুলে শিকার ফেলে ছুটে গেলো সেখানে। পরম মমতায় বাচ্চাটিকে নিয়ে আবার গাছের ডালে উঠলো চিতাবাঘ।

এরকম একটি চমৎকার ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ভাইরাল হওয়া এই ভিডিও নাড়া দিয়েছে সবাইকে। ভিডিওতে দেখা যায়, খুব দ্রুত চিতাবাঘটি মা বানরটির ঘাড় মটকে দেয়। মৃত বানরটিকে গাছের ডালে যুৎসই একটি জায়গায় রাখতেই কানে ভেসে এলো একটি ক্ষীন শব্দ।

চিতাবাঘ লক্ষ করলো গাছের নিচে চিৎকার করছে সদ্য মা হারা বাচ্চাটি। দ্রুত ছুটে যায় সে।কিংকর্তব্যবিমূঢ় চিতা বাচ্চাটির পাশেই সটান শুয়ে পড়লো। ‘ভীষণ ভুল হয়ে গেছে, সরি’- অনুতপ্ত চিতাবাঘ তার একটি পা তুলে আলতো করে ছুয়ে দিলো বাচ্চাটির মাথা। হায়েনার দল আশেপাশে ঘুরঘুর করতে দেখে বানরের বাচ্চাকে নিরাপদে সরিয়ে নেয়।

পাশেই পড়ে আছে আস্ত খাবার। সেদিকে চিতার এতটুকু ভ্রুক্ষেপ নাই। একটাই চিন্তা, কিভাবে বাচ্চাটির যত্ন নেয়া যায়। সবধরনের মনোযোগ যেন এর প্রতি।বাচ্চাটিকে তুলে নিলো গাছের ডালে নিরাপদ একটি জায়গায়। সেখানে বাঘটি তার সঙ্গে খেলছে। নজর রাখছে, যাতে গাছ থেকে পা ফসকে পড়ে না যায়! বিভিন্ন খুনসুটি করে তাকে হয়তো বোঝাতে লাগলো- মন খারাপ করোনা, মা নেয় তাতে কি, আমি তোমার যত্ন নিবো।

ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে লাইক এবং কমেন্ট করেছেন অনেকেই। শম্ভু দাশ নামের একজন লিখেছেন, বনের হিংস্র পশু যদি অপরের বাচ্ছার প্রতি এতোটা স্নেহ মমতা দেখাতে পারে তাহলে আমরা জীবশ্রেষ্ঠ মানুষ হয়েও কেন পারিনা!

সূত্র : ঢাকা লাইফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়