শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:৩২ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনিয়মের অভিযোগে ময়মনসিংহ-আশুলিয়ায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে জরিমানা

ডেস্ক নিউজ: সোমবার বিকেলে ময়মনসিংহে নানা অনিয়মের অভিযোগে ৪টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে নগরীর চরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ, অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অনিয়মের অভিযোগে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৬ লাখ, মৈত্রী হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪ লাখ, রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টারকে ৩ লাখ এবং মেমোরিয়াল ডায়াগনেস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশপাশি মৈত্রী নার্সিং হোমের অপারেশন থিয়েটার সিলগালা করে দেয়া হয়।

এদিকে একই অভিযোগে রাজধানীর আশুলিয়ায় দু’টি ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ