শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:২৯ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজার ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

মহসীন কবির: মৌলভীবাজার সদরে অটোরিকশা-পিকআপ ভ্যান সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের সদর উপজেলার শেরপুরের দাউরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডিবিসি টিভি

এদিকে হবিগঞ্জের বাহুবলে বাসচাপায় অটোরিকশা চালকসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মন্ডলকাপন গ্রামের রকিব ও একই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আক্তার মিয়া।

পুলিশ জানায়, বাহুবলের পুটিজুরী থেকে ভোরে একটি অটোরিকশা নিয়ে মিরপুর বাজারে গ্যাস নিতে আসছিলেন দুই অটোরিকশা চালক। পথিমধ্যে বাগানবাড়ী নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক তাদের সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়