শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চৌগাছার স্কুলছাত্র খুনির যাবজ্জীবন

যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলার গরিবপুর গ্রামের চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভ সাহা (১০) অপহরণ ও হত্যা মামলায় বিল্লাল হোসেন নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন । সোমবার দুপুরে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক মাহমুদা খাতুন এই রায় দেন। মামলায় সরকার পক্ষের কৌসুলি (পিপি) ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডিত বিল্লাল হোসেন পলাতক থাকায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। বিল্লাল চৌগাছা উপজেলার পীতম্বরপুর গ্রামের সাখাওয়াৎ হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৯ জুলাই অপহৃত হয় সৌরভ সাহা। অপহরণকারীরা মোবাইল ফোনে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে। এ ঘটনার পরদিন চৌগাছা থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি মামলা করেন সৌরভ সাহার বাবা স্বপন সাহা। এর পরের দিন ১১ জুলাই মোবাইল কললিস্ট ঘেঁটে বিল্লাল হোসন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে গরিবপুর গ্রামের স্কুলের পাশের একটি পাটক্ষেত থেকে সৌরভের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এরপর অপহরণ মামলার সঙ্গে হত্যার অভিযোগও যুক্ত করা হয়। সেইসঙ্গে জড়িত সন্দেহে আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে ওই বছরই আদালতে ছয়জনের নামে চার্জশিট দাখিল করে পুলিশ।

মামলায় সরকারপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট ইদ্রিস আলী জানান, অপহরণ ও মুক্তিপণ দাবির অপরাধে বিল্লাল হোসনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড এবং হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। এছাড়া মামলার অপর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের রেহাই দেওয়া হয়। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়