শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৮:০৪ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশিয়ানীতে ছাত্রলীগের কমিটিতে যারা বিবাহিত

বাংলাদেশ প্রতিদিন : গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত ১২ জানুয়ারি কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। যার মধ্যে সভাপতি পদসহ অনেকেই বিবাহিত, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও সন্তানের বাবাও রয়েছে। যা ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী।

ছাত্রলীগের গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে উল্লেখ আছে, বিবাহিত, ব্যবসায়ী এবং বয়স উত্তীর্ণ কেউ ছাত্রলীগের নেতৃত্বে আসতে পারবে না।

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আজাদ হোসেন মৃধা নিজে বিবাহিত, ব্যবসায়ী ও বয়স উত্তীর্ণ, যার জন্ম তারিখ ০৯/০৬/১৯৮৯। তার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম 'মেসার্স তামান্না ইন্সট্রাকশন'। তার বিবাহের তারিখ ২৯/০৮/২০১৯।

সহ-সভাপতি পদে আছেন- মোস্তাফিজুর রহমান রনি যে কিনা ২০০৯ সালে কাশিয়ানী এম এ খালেক কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সহ-সমাজ সেবা পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সহ-সভাপতি ইয়াছিন শেখ যার দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সহ-সভাপতি ইমদাদুল ইসলাম স্বপনও বিবাহিত। সহ-সম্পাদক হায়াত মিনা সজল বিয়ে করেছেন দুই বছর আগে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়