শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবন গড়ার সময়ই হচ্ছে ছাত্র জীবন বললেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম

সোহেল হোসাইন, মানিকগঞ্জ : শিক্ষার্থীদের প্রধান কাজই হচ্ছে পড়াশুনা করা। জীবন গড়ার সময়ই হচ্ছে ছাত্র জীবন। ছাত্র জীবনে ফাঁকি দিলে সারা জীবনের জন্য পিছিয়ে যেতে হবে। তাই জীবনকে সুন্দ করে গড়ে তুলার জন্য পড়ালেখার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশনের ১০৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটো। এসময় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাশার। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আব্দুল হকের সভাপতিত্বে, তারাসিমা এ্যাপারেলস লিমিটেডের জেনারেল ম্যানেজার শাওন দেবনাথ, রাইজং গ্রুপের ডিজিএম (প্রশাসন) মো. মোশারফ হোসেন, ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আব্দুর রউফ, ধানকোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন মহন প্রমূখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়