শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ৩০টি শহরে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ

সাইফুর রহমান : যুক্তরাষ্ট্রে ভারতীয়দের সংগঠন ‘কোয়লিশন টু স্টপ জেনোসাইড’ নামক একটি সংগঠনের আয়োজনে এই বিক্ষোভে অংশ নেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিকরা। রোববার ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসের এই আহিংস বিক্ষোভে মোদী সরকারের তীব্র সমালোচনা করে সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবি জানান তারা। টাইমস অব ইন্ডিয়া, দি হিন্দু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, শিকাগো, হাস্টন, আটলান্টা ও সান ফ্রান্সিসকো শহরে ভারতীয় কনস্যুলেটের সামনে নাগরিকত্ব আইন, নাগরিকপঞ্জিসহ মোদী সরকার বিরোধী স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা। এছাড়াও রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে হাজারো মানুষ বিক্ষোভ করেন।

তবে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে শিকাগো শহরে। শহরটির প্রাণকেন্দ্রে কয়েক মাইল দীর্ঘ এক মানববন্ধন করেছেন ভারতীয় মার্কিনিরা। পাশাপাশি দেশটির মোট ৩০টি শহরে বিক্ষোভে অংশ নিয়ে 'ভারত মাতা কি জয়', 'হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আপস মে সাব ভাই ভাই' স্লোগান দেন তারা। তাদের দাবি, মোদী সরকারের শাসনামলে ধর্মনিরপেক্ষ ভারতের ভিত্তি হুমকির মুখে পড়েছে।

এদিকে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের পাশাপাশি এর পক্ষেও মিছিল বের করে একদল ভারতীয়। তারা নাগরিকত্ব আইনের পক্ষে সাফাই গেয়ে মোদী সরকারের প্রতি সমর্থন জানান। তবে বিরোধীদের বিক্ষোভে সংখ্যাধিক্যের কারণে তাদের কর্মসূচি একরকম চাপা পড়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়