শিরোনাম
◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক ◈ ভার‌তে এক সপ্তাহ আটকে থাকার পর দেশে ফিরে গে‌ছে দ.আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ◈ কোমায় আছেন মোজতবা, হারিয়েছেন এক পা: ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি ◈ দেশে এক বছরে কোটিপতি বেড়েছে ১২ হাজার: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া ◈ দ‌্য হানড্রেড ব‌লের খেলায় পাকিস্তানের উসমান ও আবরার 

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগরে নৌকা চালানো হলো সাংবাদিকতা, বললেন মনজুরুল আহসান বুলবুল

আসিফ কাজল : রোববার বিকালে (২৬ জানুয়ারি) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে 'গ্রামীণ সাংবাদিকতার চ্যালেঞ্জ' শীর্ষক আলোচনা সভায় টিভি টুডের এডিটর ইন চিফ মনজুরুল আহসান বুলবুল একথা বলেন।

সরকার কর্তৃক প্রণীত গণমাধ্যম সংক্রান্ত বিভিন্ন আইনেরও সমালোচনা করে তিনি বলেন, সাংবাদিকতায় চ্যালেঞ্জ থাকবেই । এগুলো অতিক্রম করেই সাংবাদিক ও গণমাধ্যমকে সামনে এগিয়ে যেতে হবে। সবার বিশ্বাস অর্জন করাই সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসময় তিনি মোনাজাতউদ্দিনের স্মৃতিচারণ করেন।

চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের স্মরণে প্রথমবারের মত স্মারক বক্তৃতার আয়োজন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম ও রিডিং ক্লাব জেআরএন বুকবাজ।

অনুষ্ঠানে একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান বলেন, ঢাকাকেন্দ্রিক সাংবাদিকরা সুযোগ সুবিধা পেলেও মফস্বল সাংবাদিকরা আজও অবহেলিত । অবস্থার পরিবর্তনে গণমাধ্যমের অবকাঠামোগত অনেক পরিবর্তন দরকার বলে মনে করেন তিনি।

উপকূল সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু বলেন, শুধু পড়ালেখার জন্য নয়, সত্যিকার সাংবাদিকতা শিক্ষার জন্য মোনাজাতউদ্দিনকে চর্চা ও ধারণ করা প্রয়োজন।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আবদুল মান্নান অনুষ্ঠোনের সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের কনভেনর সহকারী অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন, কো-কনভেনর সহকারী অধ্যাপক সৈয়দা আখতার জাহান ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি ছাইফুল ইসলাম মাছুম বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে সহকারী অধ্যাপক সামিয়া আসাদী, দিলশাদ হোসেন দোদুল, প্রভাষক নওশীন জাহান ইতি, সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান হৃদয়, কোষাধ্যক্ষ হাসান ওয়ালীসহ অন্যান্য সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়