শিরোনাম
◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম ◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতায় অগ্নিকাণ্ড: আতঙ্কে সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকেরা ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৫:১০ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেকেআরের ৮০ লাখ টাকা আত্নসাৎ

স্পোর্টস ডেস্ক : বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। বলিউডের কিং শাহরুখ খানের মালিকানাধীন দল কেকেআরের ৮০ লাখ টাকা জালিয়াতি করেছেন ফ্রাঞ্চাইজিটির এক অফিসিয়াল।

ভারতীয় সংবাদ মাধ্যম মুম্বাই মিররে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত কেকেআরে কর্মরত ছিলো এ সিং নামে একব্যক্তি। বিভিন্ন ভেন্ডারদের কাছে থেকে কেকেআরের ক্রিকেট সরঞ্জাম ক্রয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি।

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা বিল জমা দিয়ে ক্রীড়াসরঞ্জাম ভেন্ডারদের কাছ থেকে কমিশন বাবদ ৮০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এ সিং নামে ওই ব্যক্তি। টানা সাত বছরে এ জালিয়াতি করেছেন তিনি। তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। এ সিংয়ের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এ সিং বিভিন্ন ভেন্ডারদের বেশি টাকার বিল তৈরি করতে বাধ্য করতেন। সেখান থেকে নিজের কমিশন আদায় করতেন। কোনো ভেন্ডার বেশি টাকার বিল জমা দিতে রাজি না হলে তাদের সঙ্গে চুক্তি বাতিল করে দিতেন এ সিং।

সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের অডিট হয়। সে সময় এই জালিয়াতি ধরা পরে।

মুম্বাইয়ের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কেকেআরের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি। কলকাতা নাইট রাইডার্সের বক্তব্য, ক্ষমতার অপব্যবহার করে ফ্রাঞ্চাইজিটির আর্থিক ক্ষতি করেছেন এ সিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়