শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৪:১৮ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য গোপন করার দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার ডলার জরিমানা করেছে তাইওয়ান

মশিউর অর্ণব: শনিবার পর্যন্ত তিনজনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করেছে তাইওয়ান। ঐ ব্যক্তি এই তিনজনের মধ্যেই একজন। ফোকাস তাইওয়ান।

সম্প্রতি তিনি ভাইরাসটির উৎপত্তিস্থল উহান প্রদেশ থেকে ভ্রমণ করে তাইওয়ানে ফেরেন। দক্ষিণ তাইওয়ানের কাওসিউং শহরের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। তাইওয়ান স্বাস্থ্য মন্ত্রনালয়ের দাবি, উহানে ভ্রমণকালেই করোনা ভাইরাসের দ্বারা আক্রান্ত হন ঐ ব্যক্তি। উহান প্রদেশ থেকে তাইওয়ানে ফেরার সময় তিনি নিজেকে আক্রান্ত বলেই জানতেন।

এই অবস্থাতেও তিনি স্বাস্থ্য বিভাগকে তার আক্রান্ত হওয়ার ব্যাপারে কিছু না জানিয়েই তাইওয়ানের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। এমনকি তিনি তাইওয়ানের একটি ড্যান্স ক্লাবেও গিয়েছিলেন, যেখানে অন্তত ৮০ জন লোক তার সংস্পর্শে এসে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। ইতোমধ্যেই ঐ ডান্স ক্লাবের এক কর্মচারীর শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে বলে নিশ্চিত করেছে তাইওয়ানের স্বাস্থ্য মন্ত্রনালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়