শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৩:২৪ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্রোহী কাউন্সিলরদের বিরুদ্ধে আওয়ামী লীগের অ্যাকশন শুরু

সমীরণ রায়: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশ নেয়া বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে আওয়ামী লীগ। রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থী কে এম ফজলুল হককে (ঘুড়ি মার্কা) বহিষ্কার করা হয়েছে। তিনি ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্যদের নেতৃত্বে গঠিত যাত্রাবাড়ী থানা নির্বাচনী পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। কমিটির সদস্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে যাত্রাবাড়ি মালঞ্চ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। যারাই দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করছেন তাদের বিরুদ্ধে আজকালের মধ্যে এই ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক হারুনর রশীদ, ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু ও সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়