শিরোনাম
◈ ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-শি-পুতিনের যৌথ ‘শান্তি ঘোষণা’ ◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০২:০৭ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে যুদ্ধ বাধানোর জন্য চাপ দিচ্ছে নিউইয়র্ক টাইমস, দাবি করলেন মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ডন ডেবার

সাইফুর রহমান : ইরানি টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে শনিবার দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করে মার্কিন দৈনিক ‘নিউইয়র্ক টাইমস’কে ইহুদিবাদী বলেও আখ্যা দেন তিনি। প্রেসটিভি, ফার্সনিউজ

তিনি বলেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ট্রাম্প প্রশাসনকে সমর্থন জানিয়ে স¤প্রতি একটি কলাম ছাপিয়েছে নিউ ইয়র্ক টাইমস। যেটি লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা রিচার্ড গোল্ডবার্গ।
কলামে তিনি লিখেন, অনেকেই বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের শেষ সীমায় পৌঁছে গেছে, কিন্তু তা মোটেই ঠিক নয়। বরং ইরানের ওপর চাপ সৃষ্টির এখনও বেশ কয়েকটি পয়েন্ট যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।
এ সম্পর্কে মন্তব্য করে ডন ডেবার বলেন, নিউইয়র্ক টাইমস নিজেদের উদারপন্থী হিসেবে দেখাতে চাইলেও মূলত ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে উস্কানি দিচ্ছে। এর মাধ্যমে তারা রাশিয়ার সঙ্গেও চলমান শান্তি প্রতিষ্ঠার পথ রুদ্ধ করে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ