শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরিকত্ব সংশোধনী আইন ও মোদী সরকারের ফ্যাসিবাদী নীতির বিরুদ্ধে লন্ডনে বসবাসরত ভারতীয়দের বিক্ষোভ

মশিউর অর্ণব : লন্ডনের ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন যুক্তরাজ্যে অবস্থানরত সহস্রাধিক ভারতীয় ছাত্র ও কয়েকটি মানবাধিকার সংগঠনের কর্মীরা। পাশাপাশি, যুক্তরাজ্যের ভারতীয় দূতাবাসের বাইরেও একটি র্যা লি করেন তারা। দ্যা হিন্দু।

র‌্যালিতে ভারতীয় ছাত্রদের কয়েকটি সংগঠনের সাথে সংহতি প্রকাশ করেন স্থানীয় লেবার এমপিরা এবং স্টপ দ্যা ওয়ার কোয়ালিশনসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা।

পূর্ব লন্ডনের এমপি বলেন, ‘আমরা এখানে ভারতবিরোধী হিসেবে নয়, বরং ভারতের পক্ষ নিয়েই বিক্ষোভ করছি। দেশের ভবিষ্যতের জন্য ভালো নয়, এমন আইনের বিরুদ্ধে প্রতিবাদ করাটা অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’ বিক্ষোভ ও র্যাদলি থেকে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি বিলুপ্তির দাবি জানানো হয়। নাগরিকত্ব সংশোধনী আইনটি ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের পরিপন্থী বলেও দাবি করেন বিক্ষোভকারীরা।

সাউথ এশিয়া সলিডারিটি সংগঠনের একজন মুখপাত্র বলেন, ‘মুসলমানদের অধিকার হরণ ও জাতিগত নিধন চালাতেই মোদী সরকার এই পদক্ষেপ নিয়েছে। ভারত জুড়ে চলমান বিক্ষোভের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি।’

এসময় বিক্ষোভকারীদের হাতে ‘ভারতের সংবিধান রক্ষা করো’, ‘ভারত ভাগ বন্ধ করো’, ‘বর্ণবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’, ‘ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নয়’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

  • সর্বশেষ