শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ ফুটবল ক্লাব নিউ ক্যাসল কিনছেন সৌদি যুবরাজ

আক্তারুজ্জামান : বিনিয়োগের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রধান বিনিয়োগ প্রতিষ্ঠান। ইতিমধ্যে নিউ ক্যাসল কেনার ব্যাপারে আলোচনা শুরু করেছেন তারা। ক্লাবটির বর্তমান মালিক ব্রিটিশ বিলিয়নেয়ার মাইক অ্যাশলে। তাকে ৪৪ কোটি ৫০ লাখ ডলারে (৩৪ কোটি পাউন্ড) ক্লাবটি কেনার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। ইংলিশ লিগে নিউ ক্যাসলের অবস্থান ১৪তম।

কয়েক বছর ধরেই ক্লাবটি বিক্রি করার চেষ্টা করছেন অ্যাশলে। তবে তিনি এ প্রস্তাবে রাজি হবেন কি না তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রধান বিনিয়োগ প্রতিষ্ঠানের গ্রুপে আরো রয়েছে ব্রিটিশ অর্থ জোগানদাতা আমান্ডা স্টাভেলির নেতৃত্বে একটি বিনিয়োগ গ্রুপ। ডাউ জোনস জানায়, এ গ্রুপটিই নিউক্যাসল কিনে নেয়ার প্রস্তাব দিয়েছে।

অবশ্য স্টাভেলির একজন মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। সৌদি আরবের পক্ষ থেকেও এ নিয়ে কেউ মুখ খুলছে না। বিলিয়নেয়ার অ্যাশলে যুক্তরাজ্যে বহু বড় বড় কোম্পানি কিনে নিয়েছেন। এর মধ্যে হাউজ অব ফ্রেজার এবং ইভানস সাইকেলসের মতো প্রতিষ্ঠানও রয়েছে। ২০০৭ সালে তিনি ১৩ কোটি ৪০ লাখ পাউন্ডে নিউক্যাসল কিনে নেন। তবে পরের বছরের শুরু থেকেই তিনি ক্লাবটি বেচে দেয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। ক্লাবের ম্যানেজার কেভিন কিগান চাকরি ছাড়ার পর ফ্যানদের কোপানলে পড়েন অ্যাশলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়