শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৮:১৯ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়া আয়োজিত দাবানল তহবিলের ম্যাচে খেলবেন আকরাম-যুবরাজরা

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্থ হয়েছে অসংখ্য বন্যপ্রাণী ও মানুষ। ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ম্যাচটিতে অজি কিংবদন্তিদের সঙ্গে যোগ দিচ্ছেন ওয়াসিম আকরাম ও যুবরাজ সিং।

পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার আকরাম এবং ভারতকে বিশ্বকাপ জেতানো যুবরাজের মাঠে নামার বিষয়টি নিশ্চিত করেছে আয়োজকরা।

এই ম্যাচটিতে দুই দলের অধিনায়ক হিসেবে থাকবেন শেন ওয়ার্ন এবং রিকি পন্টিং। দুই দলের কোচ হিসেবে থাকবেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ। পন্টিংয়ের দলের কোচ হিসেবে থাকবেন শচিন। ওয়ার্নের দলের কোচ হিসেবে থাকবেন ওয়ালশ।

আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচটি। জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়াটসন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল এবং মাইকেল ক্লার্কের মতো কিংবদন্তিরা খেলবেন ম্যাচটিতে। খেলতে না পারলেও স্টিভ ওয়াহ এবং মেল জোন্স ম্যাচটির সঙ্গে যুক্ত থাকবেন।

ম্যাচটির ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি। একই দিনে তিনটি ম্যাচ আয়োজিত হবে অস্ট্রেলিয়ায়। মেয়েদের কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের ম্যাচে এদিন মেলবোর্নে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ভারত। বিগ ব্যাশ ফাইনালও অনুষ্ঠিত হবে এদিন।

আগামী ৩১ জানুয়ারি ম্যাচটির ভেন্যু চূড়ান্ত করবে সিএ। তিনটি ম্যাচ থেকে অর্জিত অর্থ অস্ট্রেলিয়ান রেড ক্রিসেন্ট ডিজাস্টার রিলিফ এন্ড রিকোভারি ফান্ডে জমা হবে।
বাশফায়ার ক্রিকেট ব্যাশে খেলবেন যারা : শেন ওয়ার্ন (অধিনায়ক), রিকি পন্টিং (অধিনায়ক), জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, শেন ওয়াটসন, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, মাইকেল ক্লার্ক, অ্যান্ড্রু সাইমন্ডস, ব্র্যাড ফিটলার, ব্র্যাড হাডিন, এলিস ভিলানি, গ্রেস হ্যারিস, লুক হজ, ম্যাথু হেইডেন, মাইক হাসি, ফবি লিচফিল্ড, ওয়াসিম আকরাম ও যুবরাজ সিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়