শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৫:৫৭ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রজাতন্ত্র দিবসে আসামে চার দফা গ্রেনেড বিস্ফোরণ

সিরাজুল ইসলাম : সন্দেহভাজন আলফা বিদ্রোহীরা (১) পৃথক স্থানে রোববার এ বিস্ফোরণ ঘটান। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। টাইমস অব ইন্ডিয়া

পুলিশ জানিয়েছে, তিনটি বিস্ফোরণ ঘটেছে দিবরুগার জেলায়। এর মধ্যে একটি গ্রাহাম বাজারে, একটি গুরুদাওরা রোডে এবং একটি তেল সমৃদ্ধ দুলিগাজান এলাকায় ঘটে। অন্য বিস্ফোরণটি ঘটেছে চেরাইদিও জেলার তিওক ঘাট এলাকায়।

পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গেছেন।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা বলছেন, মিয়ানমারভিত্তিক আলফা বিদ্রোহীরা এ হামলা চালিয়েছেন বলে তারা সন্দেহ করছেন। এ রাজ্যে এ জঙ্গিরাই সক্রিয় রয়েছেন। তারা মাঝেমধ্যে বিস্ফোরণ ঘটিয়ে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়