শিরোনাম
◈ আসল দুধের আড়ালে ভেজালের কারখানা, ফাঁস হলো নকল দুধ তৈরির কৌশল (ভিডিও) ◈ রাতারাতি কোটিপতি হতে বান্ধবীদের সঙ্গে পর্নোগ্রাফি তৈরি, সফলতা আসতেই সব ভেস্তে দিল পুলিশ!(ভিডিও) ◈ পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪ ◈ ডলারের দামে ফের ঊর্ধ্বগতি, উদ্বেগে ব্যাংক ও আমদানিকারকরা ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে ট্রাম্পের ওপর প্রভাব খাটাতে চায় সৌদি আরব ◈ ক্ষমতাচ্যুতির দুই বছর: ৫ অগাস্ট ‘ভার্চুয়ালি সামনে আসছেন’ শেখ হাসিনা ◈ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের  ◈ প্রাপ্তবয়স্ক নারীদের স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ◈ হাসিনার ছবি সরানোর পর ছেলে জড়িয়ে ধরে বলেছিল, ‘মা, আমি তোমাকে নিয়ে গর্বিত’ ◈ বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা ইস্যুতে আরব আমিরাতের সঙ্গে সরকারের যোগাযোগ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অরুণ জেটলি, সুষমা স্বরাজ ও জর্জ ফার্নান্দেজকে দেয়া হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ, আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পাচ্ছেন পদ্মশ্রী

ইয়াসিন আরাফাত : শনিবার এক বিবৃতিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পরিকরকে তৃতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত করা হয়েছে। গত বছর বিজেপির এই চারজন নেতা প্রয়াত হন।

এবারের পদ্ম পুরস্কারের তালিকায় ৭ টি পদ্ম বিভূষণ, ১৬ টি পদ্মভূষণ এবং ১১৮ টি পদ্মশ্রী সম্মান অন্তর্ভুক্ত রয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৩৪ জন মহিলা রয়েছে। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়।

এছাড়া অলিম্পিক পদক বিজয়ী বক্সার মেরি কম, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু, বারাণসীর প্রখ্যাত শাস্ত্রীয় গায়ক ছন্নুলাল মিশ্র, গায়ক সুরেশ ওয়াদেকার, শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা ভেনু শ্রীনিবাসন, নাগাল্যান্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস সি জামির এবং জম্মু ও কাশ্মীরের রাজনীতিবিদ মুজাফফর হুসেন বেগ, বলিউডের করণ জোহর, একতা কাপুর এবং কঙ্গনা রানাওয়াত রয়েছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপকদের মধ্যে।

তালিকায় আরও রয়েছেন, নকরি.কমের প্রতিষ্ঠাতা সঞ্জীব বিখচন্দানী, শিল্পপতি ভরত গোয়েঙ্কা, টেকনোক্রেট নেমনাথ জৈন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়