শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ১১:২৮ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্দা সম্পর্কে কাবা শরিফের ইমাম শায়খ আব্দুর রহমান আস-সুদাইসির বক্তব্য

মাজহারুল ইসলাম : তিনি আরবসহ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দাঈ ও ইসলামিক স্কলার। পর্দা নিয়ে বাংলাদেশসহ পুরো বিশ্বে যখন চরম বিতর্ক চলছে, তখনই তিনি পর্দা সম্পর্কে আবেগঘটন বয়ান পেশ করেছেন। পর্দা নিয়ে তার হৃদয়স্পর্শী ওই বয়ান সম্প্রতি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। তিনি বলেন, পর্দা প্রত্যেকের জন্য ফরজ।
পর্দা সম্পর্কে বলতে গিয়ে তিনি উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা:)এর উদ্ধৃতি দিয়ে শুরু করেন। আস-সুদাইসির জানান, হজরত আয়েশা (রা:) বলেন, রাসুলুল্লাহ (সা:) আমাকে তাঁর চাদর দ্বারা সম্পূর্ণ ঢেকে দিতেন। কারণ নারী যখন ঘরের বাইরে বের হবেন তখন তিনি তার আকর্ষণীয় অঙ্গসমূহ প্রকাশ করবেন না। আবরণীয় অঙ্গসমূহের ব্যাপারে নারীর করণীয় হচ্ছে, তা আবৃত ও ঢেকে রাখা।

এ ব্যাপারে তিনি হাদিসের উদ্ধিৃতি করে জানান, হজরত ইবনে মাসউদ (রা:), রাসুলুল্লাহ (সা:) বলেছেন, নারীরা আওরাহ (আবরণীয়), নারীরা আওরাহ, নারীরা আওরাহ, নারীরা আওরাহ, নারীরা আওরাহ, আল্লাহর কসম, নারীরা আওরাহ, নারীরা আওরাহ।

আস-সুদাইসি বলেন, কিন্তু আফসোস ও দুঃখের বিষয়, বর্তমান সময়ের নারীদের কী হলো, তাদের কোনও নৈতিক মূল্যবোধ নেই। তারা আল্লাহ ও জাহান্নামকেও ভয় পায় না। পরকালের হিসাব এবং আজাবের কথা কি তারা ভুলে গেছেন। তা না হলে তারা কেনো খোলামেলা চলাফেরা করেন।

মুসলিম ঘরের অনেক যুবতীরা আজকাল খোলামেলা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। তারা তাদের আত্মমর্যাদাবোধ, শালীনতা, হায়া ও তাকওয়া কোথায় হারালো। তিনি বলেন, পর্দার ব্যাপারে ইসলাম অনেক বেশি গুরুত্বারোপ করেছেন। নারীর সুগন্ধি ব্যবহারেও আছে মারাত্মক বিধি নিষেধ। নারীর সুগন্ধী ব্যবহারে সতর্কতা করেছেন বিশ্বনবি (সা:)।
হাদিসে আছে, হজরত আবু হুরাইরাহ (রা:) বলেছেন, আমি রাসুলুল্লাহ (সা:)কে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে নারী সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসে তার নামাজ কবুল হয় না। এ হাদিস থেকে অনুমান করা যায়, নারীদের পর্দা কতো বেশি জরুরি। আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাহকে সঠিকভাবে দ্বীন বোঝার ও পর্দা করার তাওফিক দান করুন। নারীদেরকে পর্দার যথাযথ হুকুম মেনে চলার তাওফিক দান করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়