শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবাদপত্রের উৎকর্ষ সাধনে নারীর অংশগ্রহণের বিকল্প নেই, বললেন নাসিমা খান মন্টি

মুরাদ হাসান: তেজগাঁওস্থ নিজস্ব কার্যালয়ে শনিবার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মেঘণা দলের সরব উপস্থিতিতে পুরো সম্মেলনকক্ষ ছিলো প্রাণবন্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান। নির্দেশনামূলক বক্তব্যে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন।

সম্প্রীতির এ মিলন মেলায় নারী সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাসিমা খান মন্টি। তিনি বলেন, মিডিয়া গ্রুপ- আমাদের সময় সাংবাদিকতায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করাকে প্রাধান্য দিয়ে থাকে।

মেলবন্ধনের এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকরা তাদের কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, বিপণন ব্যবস্থাপক নুরুল আফছার, মফস্বল ইনচার্জ ( বিজ্ঞাপন) সোহানুর রহমান, নুসরাত জাহান মিশু, লিপি আক্তার, টিএম হুদা, আব্দুল্লাহ মজুমদার, শেখ ফরিদ, সৈকত আহমেদ প্রমুখ। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়