শিরোনাম
◈ কৌশল আর সংগঠনে ভর করে বিজেপির সাফল্য: আলোচনায় ৬ নেতা ◈ ভোট গণনায় আসামে এগিয়ে হিমন্ত বিশ্ব শর্মা ◈ “জুলাই হত্যাকাণ্ডে বিচার বিলম্ব নিয়ে প্রশ্ন: প্রমাণ নেই, আটক ও জামিন সংকটে রাজনৈতিক স্বার্থের অভিযোগ সারা হোসেনের” ◈ পর্যটন খাতে বড় পরিকল্পনা, আসছে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান : বিমানমন্ত্রী ◈ চ্যাম্পিয়ন আবাহনী পরাজয় দি‌য়ে শুরু কর‌লো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ  ◈ বাংলা‌দেশ নারী ক্রিকেট দ‌লের অ‌ধিনায়ক জ্যোতি‌কে শা‌স্তি দি‌লো আইসি‌সি ◈ মমতার বিদায়ের ইঙ্গিত? বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ◈ হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছেই, একদিনেই ১৭ শিশুর মৃত্যু ◈ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জটিলতা কমানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ মা‌য়ের সোনার গহনা আর বাবার ৪টা দোকান বেচে কার্তিক শর্মা হ‌লেন ক্রিকেটার

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপ খেলতে কোহলিরা না এলে পাকিস্তানও ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে

এল আর বাদল : আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে বসছে এশিয়া কাপের আসর। যদি ভারত এই টুর্নামেন্টে অংশগ্রহণ না করে তাহলে পাকিস্তান আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য টি- টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন।

ডন আরো বলেছে, প্রতিবেশি দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে রাজনৈতিক টানাপোড়েন। তাছাড়া পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ আছে। তাই ভারত এ বছর এশিয়া কাপ খেলতে সেখানে যাবে কি-না তা নিয়ে রয়েছে দোলাচল।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান গতকাল শুক্রবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে এক রকম হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতি। তিনি বলেছেন,এ বছর সেপ্টেম্বরে পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপে ভারত যদি অংশ না নেয়, তাহলে ভারতে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ বিরত আমরা।

ওয়াসিম খান বলেন, বেশ কয়েকটি গণমাধ্যমে গুঞ্জন উঠেছিলো এশিয়া কাপ আয়োজনের অধিকার বাংলাদেশের কাছে ছেড়ে দিয়েছে পাকিস্তান। তার বিনিময়ে সেদেশে সফরে রাজি হয়েছে বিসিবি।

মিডিয়ারও জানা উচিৎ, পাকিস্তানকে এশিয়া কাপের আয়োজক করার সিদ্ধান্তটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। তাই পিসিবি কিংবা আইসিসি স্বাগতিক দেশ পরিবর্তন করার এখতিয়ার রাখে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়